কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Thursday, Sep 09th

Last update:01:23:59 PM GMT

> প্রথম পাতা
  • জনপ্রিয় ট্যাগ

  • সর্বাধিক পঠিত ট্যাগ

  • সাম্প্রতিক ট্যাগ

  • এলোমেলো ট্যাগ

ট্যাগ:ubuntu linux
পুরনো বা নতুন কম্পিউটার ব্যবহাকারী সবাই কিন্তু শর্টকার্ট কমান্ড ব্যবহার করতে ভালবাসেন। এর একটিই কারন সহজেই নির্দিষ্ট ফাইল ফোল্ডার বা প্রোগ্রাম চালু করা যায়। উইন্ডোজের ডিফল্ট অনেক শর্টকার্ট আছে যা আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু উবুন্টু লিনাক্সে আপনি আপনার ইচ্ছেমত শর্টকার্ট ব্যবহার করতে পারবেন। যেভাবে খুশি সেইভাবেই আপনি শর্টকাট ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন : Calculator, Lock Screen, Run Application Box, Active Windows Menu, Windows Full Screen Mode, Mute, Terminal, Networking Connection, Volume Up/Down/Mute এই কমান্ডগুলো মোটামুটি সবারই কাজে লাগে। যদি নিজের ইচ্ছেমত শর্টকার্ট ব্যবহার করে এই কাজগুলো করতে পারি মন্দ কি।

বিস্তারিত...  
বর্তমানে আমাদের দেশে যারা ডেস্কটপ পিসিতে লিনাক্স ব্যবহার করেন তাদের বেশিরভাগই উবুন্টু লিনাক্স ব্যবহারকারী। নিচে উবুন্টু লিনাক্সের কয়েকটি টিপস দিলাম। আশা করি আপনাদের কাজে আসবে।

উবুন্টুর সিস্টেম ভার্সন দেখার জন্য নিচের যে কোন একটা কমান্ড ব্যবহার করুন:
cat /etc/issue
অথবা,
cat /etc/lsb-release
অথবা,
lsb_release-d-s-c

বিস্তারিত...  
libdvdcss2,w32 video codecs ইনস্টলেশন:
১ম ধাপ:
ডিভিডি চালানোর জন্য libdvdcss2 এবং WMV, RealMedia ইত্যাদি ফাইল চালানোর জন্য w32codecs ইনস্টল করতে হবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরন করতে হবে।

/etc/apt/ তে sources.list ফাইলে আরো দুটো লাইন সংযুক্ত করতে হবে। টার্মিনালে নিচের কমান্ডটি দিন।

gedit /etc/apt/sources.list


বিস্তারিত...  
 লিনাক্সে সবচেয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া প্লেয়ার হল mplayer। এই প্লেয়ার MPEG 1/2/4,DivX 3/4/5, Windows Media 7/8/9, RealAudio/Video up to 9, Quicktime 5/6, and Vivo 1/2 সহ প্রায় সব ধরনের মাল্টিমিডয়া ফাইল সাপোর্ট করে। বর্তমানে বহুল ব্যবহৃত উবুন্টু লিনাক্সে কিভাবে mplayer ইনস্টল করা যায় তা ধাপে ধাপে বর্ননা করব।
বিস্তারিত...  
 উবুন্টুতে বাইডিফল্ট “রুট“ ইউজার ডিসেবল থাকে। রুট ইউজারকে এনাবল করে নিন। কিভাবে করবেন তা আমার এই পোস্টে আছে। “রুট“ হিসেবে লগিন করুন। System–>Administration–>Synaptic Package Manager রান করুন। Settings–>Repositories এ ক্লিক করুন। Ubuntu 6.10 ট্যাবে Community Maintained Open Source Software (universe) এ টিক মার্ক আছে কিনা দেখুন। না থাকলে টিক মার্ক দিন। Synaptic Package Manager বন্ধ করুন। টার্মিনালে নিচের কমান্ডটি দিন।
apt-get update

সাম্বা ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি দিন।

apt-get install samba samba-common samba-doc libcupsys2-gnutls10 libkrb53 winbind smbclient


বিস্তারিত...  
 বর্তমানে ডেস্কটপ ইউজারদের মধ্যে লিনাক্সের যে ডিস্ট্রিবিউশনটা বেশী জনপ্রিয় তা হল উবুন্টু। উবুন্টুর একটাই সীমাবদ্ধতা তা হল, এডিশনাল সফটওয়্যার ইনস্টল বা কোন কিছু আপডেট করতে গেলেই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। ধরুন, আপনি উবুন্টু ব্যবহারকারী। অনেকদিন ধরেই ব্যবহার করছেন। আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন ও আছে। বিভিন্ন সময় বিভিন্ন আপডেট, নতুন সফটওয়্যার ইনস্টল করেছেন। এখন হার্ডডিস্ক ফরম্যাট করে আবার ইনস্টল করতে হবে। তাহলে কি আবার সবকিছু ডাউনলোড করবেন?
বিস্তারিত...  
উবুন্টু লিনাক্সে অতিরিক্ত কিছু ইনস্টল করতে গেলেই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হয়। সব সময় আপনার পিসিতে ইন্টারনেট ব্যবহারের সুযোগ নাও থাকতে পারে। এক্ষেত্রে ডিভিডি রিপজিটরিগুলো খুবই কাজ দেবে। নিচের লোকেশন থেকে আপনার উবুন্টু ডিস্ট্রবিউশন অনুযায়ী ডিভিডি ইমেজগুলো ডাউনলোড করে ডিভিডিতে বার্ন করে নিন। উবুন্টু ডিভিডি রিপজিটরি

ডিভিডি বার্ন হয়ে গেলে টার্মিনালে নিচের কমান্ডটি দিন।

sudo apt-cdrom add

ডিভিডি রমটি ড্রাইভে দিন। এবার Synaptic দিয়ে ব্রাউজ করে প্রয়োজনীয় সফটওয়্যারটি ইনস্টল করুন।
 
অপেক্ষাকৃত অভিজ্ঞ ব্যবহারকারীরা লিনাক্সে সব কিছু কমান্ডের মাধ্যমে করতে পছন্দ করেন। যারা কমান্ড লাইনে নেটওয়ার্ক কনফিগার করতে চান তাদের জন্য কমান্ডগুলো উদাহারন সহ দেওয়া হল।

আপনি যদি ডিএইচসিপির মাধ্যমে আইপি পেতে চান তাহলে নিচের কমান্ডের মাধ্যমে /etc/network/interfaces ফাইলটি ওপেন করুন।

sudo vi /etc/network/interfaces

এবার নিচের লাইনগুলো এড অথবা রিপ্লেস করুন

# The primary network interface - use DHCP to find our address
auto eth0
iface eth0 inet dhcp


বিস্তারিত...  
৩.৪ গিগা ডাউনলোড করে ফেলেছি। ১ টা ডিভিডিতে হয়ে গেছে। মাল্টিমিডিয়া, গেমস, ইন্টারনেট,অফিস, একসেসরিজ সহ সব ক্যাটাগরীর প্রায় সব এপ্লিকেশন ডাউনলোড করা হয়েছে।

কি হবে এই জিনিস দিয়ে??
উবুন্টু স্বাধারনত ১টা সিডিতে রিলিজ হয়। ফলে সব ধরনের এপ্লিকেশন বিশেষ করে মাল্টিমিডিয়া সাপোর্টেড সব ফাইল এতে থাকে না। যাদের ধীর গতির ইন্টারনেট অথবা কোন ইন্টারনেট সংযোগ নেই তারা এই অতিরিক্ত ডিভিডিটি দিয়ে উবুন্টু ৭.০৪ এর সব সফটওয়্যার ইনস্টল করতে পারবেন।
বিস্তারিত...  

সাধারনত লিনাক্স ইনস্টলেশনের সময় নেটওয়ার্ক কনফিগারের অপশন আসে এবং বেশিরভাগ ব্যবহারকারী ওই সময় নেটওয়ার্ক কনফিগার করে নেয়। ইনস্টলেশনের পর কোন কারনে নেটওয়ার্ক সেটিংস পরিবর্তনের দরকার হলে তখন নতুনদের জন্য সমস্যা হয়ে যায়। তাই এখন আপনাদের শেখাব কিভাবে উবুন্টু লিনাক্সের গ্রাফিক্যাল কনফিগারেশন টুল দিয়ে নেটওয়ার্ক কনফিগার করা যায়।

টার্মিনাল রান করে নিচের কমান্ডটি দিন
sudo network-admin
অথবা,
System—>Administration —>Networking রান করুন(চিত্র:১)। Network Settings উইন্ডো ওপেন হবে(চিত্র:২)।

বিস্তারিত...