
যে জিনিসগুলো অপারেটিং সিস্টেমের সৌন্দর্য্য বৃদ্ধি করে তার মধ্যে একটা হল আইকন। সুন্দর সুন্দর আইকন ব্যবহার করে আপনি আপনার উইন্ডোজের চেহারায় ভিন্নতা আনতে পারেন। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি বিনামূল্যে আইকন ডাউনলোড করতে পারেন। তবে অনেক ওয়েবসাইট আছে আইকন দেওয়ার নাম করে স্পাইওয়্যার, এডওয়্যার ইত্যাদি ছড়ায়। আবার অনেক ওয়েবসাইটে পর্নোগ্রাফীর এত বেশি ছড়াছড়ি যে, সবার পক্ষে ওইসব সাইটে প্রবেশ করে আইকন ডাউনলোড করা সম্ভব হয় না।



××××
