কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স

Sunday, Mar 21st

Last update:06:38:02 PM GMT

> প্রথম পাতা
 
  • জনপ্রিয়

  • সর্বশেষ

 


  • জনপ্রিয়

  • সর্বাধিক পঠিত

  • সাম্প্রতিক

  • এলোমেলো

ট্যাগ:firefox
উইন্ডোজের সাথে পাওয়ার সুবাদে বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলেও ওয়েব ব্রাউজার হিসেবে মোজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তাও কম নয়। এবং দিনকেদিন এর জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে। আপনি কি জানেন, ওপেনসোর্স ভিত্তিক এই জনপ্রিয় ওয়েব ব্রাউজারটির 2.0 সংস্করনটির বাংলা সংস্করণও এখন ইন্টারনেটে পাওয়া যাচ্ছে?

ফায়ারফক্সের বাংলা সংস্করণটি প্রকাশ করেছে একুশে। আর এর সার্বিক তত্তাবধানে আছে অঙ্কুর। বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ ফ্রি ডাউনলোডযোগ্য।

বিস্তারিত...  

কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম Firefox 3 ডাউনলোড এর ব্যাপারে। একদিনে সর্বোচ্চ সংখ্যক ডাউনলোড করে বিশ্ব রেকর্ড গড়ার জন্য ফায়ারফক্সের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রন জানানো হয়েছিল। সেই উদ্যেশ্য সফল হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে ৮০ লক্ষ ২ হাজার ৫ শ ৩০ বার ডাউনলোড হয়ে ফায়ারফক্স ৩ গ্রিনিচ বুকে স্থান করে নিয়েছে। যারা এই ডাউনলোডে অংশগ্রহন করেছিল সবাইকে মোজিলার পক্ষ থেকে একটা সনদ পাঠানো হয়েছে। ছবিতে আমার সনদটি দেখতে পাচ্ছেন। একটা বিশ্ব রেকর্ডের অংশীদার হয়ে নিজেকে গর্বিত মনে করছি।

 

আমি ফায়ারফক্সের পুরান ফ্যান। এর ব্রাউজিং স্পিড, কাস্টোমাইজিবিলিটি আর সিকিউরিটি নিয়ে ১০০ ভাগ সন্তুষ্ট থাকলেও অভিযোগ ছিল কেবল একটাই - অন্যান্য ওয়েব ব্রাউজার যেমন গুগল ক্রোম, অপেরা, সাফারির তুলনায় ফায়ারফক্স খুলতে তুলনামূলক অনেক বেশী সময় নেয়। এই সমস্যার সমাধানে দারুন কার্যকর একটি ইউটিলিটি ফায়ারফক্স প্রিলোডার।
বিস্তারিত...  

আমাদের দেশে দিন দিন ইন্টারনেট ইউজার বেড়েই চলেছে। ইন্টারনেটে ব্রাউজিং এর জন্য উইনডোজ এর সাথেই দেয়া থাকে ইন্টারনেট এক্সপ্লোরার ৫/৬/৭ বা ৮ ভার্সন। কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার (IE)-এর তুলনামূলক স্লো স্পীড, দূর্বল সিকিউরিটি, কম্পাটিবিলিটি প্রবলেমসহ নানাবিধ কারণে প্রতিদিন অসংখ্য ইউজার হারাচ্ছে। জনপ্রিয় টেক ম্যাগাজিন পিসি ওয়ার্ল্ড এ Gregg Keizer এর ৪অক্টোবর প্রকাশিত আর্টিকেলটি চাইলে পড়তে পারেন।

এখন প্রশ্ন হল তাহলে IE ত্যাগী এসব ইউজাররা কি ব্যবহার করেন?? --- তারা ব্যবহার করেন মজিলা ফায়ারফক্স, গুগুল ক্রোম, অপেরা, সাফারির মত বিকল্প সব ব্রাউজার।
বিস্তারিত...  

Firefox এ আমরা সরাসরি internet থেকে add-on install করে থাকি। কিন্তু এতে add-on গুলো আমাদের সংগ্রহে থাকেনা এবং কোন কারনে যদি Firefox uninstall করে আবার install রার প্রয়োজন পড়ে বা Windows নতুন করে install করা হয় তাহলে add-on গুলো আবার internet থেকে install করতে হয়। আমরা এ সমস্যা থেকে সহজেই মু্ক্তি পেতে পারি।

 

বিস্তারিত...  

ফায়ারফক্সে একটা বিল্টইন স্পেল চেকার আছে এটা ব্যবহারকারীরা নিশ্চয় জানেন? (না জানলে এখন জেনে গেলেন Smile)। এই স্পেল চেকারটা বাই-ডিফল্ট সব টেক্সটবক্স এবং ফরমে সয়ংক্রিয়ভাবে কাজ করে না। কোন শব্দের স্পেল চেক করতে হলে শব্দটার উপর রাইট ক্লিক করে Spell check this field দিতে হয়। আপনি চাইলে সব স্থানে স্পেল চেকার সয়ংক্রিয়ভাবে কাজ করার ব্যবস্থা করতে পারেন।

বিস্তারিত...  

Mozilla Firefox আসলেই অনেক স্মার্ট ব্রাউজার। ব্রাউজিংয়ের অনেক কাজ এতে সহজে করা যায়। যেমন, কোন ওয়েবসাইট ওপেন করতে গেলে নামের আগে www এবং নামের পরে com বা অন্য ডোমেইন এড করতে হয়। Firefox এ জনপ্রিয় অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে এটা করতে হয়না। ধরুন আপনি ইয়াহু'র মেইল খুলবেন এড্রেসবারে লিখুন yahoomail এবং এন্টার দিন ব্যাস ইয়াহু মেইলের পেজ চলে আসবে। জিমেইলের জন্য লিখুন gmail।


 

বিস্তারিত...  

PicLens নামে মজার এই এডইনসটি Mozilla Firefox ব্যবহারীরাদের জন্য বানানো হয়েছে। এর মাধ্যমে আপনি ইমেজ ব্রাউজিং কে 3D তে রুপান্তর করতে পারবেন।

PicLens যেভাবে ইনস্টল করবেন:
এখানে ক্লিক করে PicLens ইনস্টল করুন। ক্লিক করার পর যদি উপরের দিকে একটা হলুদ বার দেখতে পান এবং লেখা থাকে "Firefox prevented this site from asking you to install software on your computer"। হলুদ বারের ডান পাশে  Edit Options  এ ক্লিক করুন। Allow এ ক্লিক করে উইন্ডোটি বন্ধ করুন। এবার আবার লিংকে ক্লিক করে ইনস্টল করুন।

বিস্তারিত...